পান্তা ভাতের গুণ উপকারিতা আর অপকারিতা
পান্তা ভাতের জল , তিন পুরুষের বল । সত্যি তাই , পান্তা ভাত শরীরের জন্য খুব উপকারী ।
পান্তা ভাতের গুণ
ভাত পুরোটাই শর্করা । ১০০ গ্রাম পান্তা ভাতে ( ১২ ঘন্টা ভিজিয়ে রাখার পর ) ৭৩.৯১ মিলিগ্রাম আয়রন থাকে ।
পান্তা ভাত খাওয়ার উপকারিতা
পান্তা ভাত খেলে শরীর হালকা এবং কাজে শক্তি পাওয়া যায় । মানবদেহের জন্য উপকারী বহু বেকটেরিয়া পান্তা ভাতের মধ্যে বেড়ে উঠে । পেটের পীড়া ভালো হয় , কোষ্ঠবদ্ধতা দূর হয় এবং শরীরে সজীবতা বিরাজ করে এবং শরীরে তাপের ভারসাম্য বজায় থাকে । শরীরে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে । পান্তাতে প্রচুর পরিমান এ আয়রন আছে| রক্তশূন্যতা কমায় , গরম ভাতে যে পরিমান ফ্যাট থাকে পান্তা ভাতে ৬ গুন কমে যায় । ক্যান্সারের ঝুঁকি কমায় , ত্বক টানটান রাখে । সকালে পান্তা সারাদিনের জন্য কর্মক্ষম রাখতে সাহায্য করে ।
পান্তা ভাতের অপকারিতা
১২ ঘণ্টারও বেশি সময় ধরে ভাতের ফারমেন্টেশন হলে সেখানে অ্যালকোহলের উপাদান তৈরি হয় এবং সেই পান্তা ভাত খাওয়ার পর শরীর ম্যাজ ম্যাজ করে ও ঘুম পেতে পারে। পান্তা ভাত যদি পরিষ্কার পাত্রে বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা না হয়, তাহলে সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। সেই ভাত খেলে মানুষ অসুস্থ হয়ে পড়বে |

