পালং শাক এর উপকারিতা ও অপকারিতা
শাক কি
শাক অধিকাংশ সময় লতাপাতা গুল্মজাতীয় ও ক্ষণস্থায়ী উদ্ভিদ হৈয়ে থাকে । যেমন : লেটুস , পালংশাক , লালশাক ইত্যাদি । আদানসোনিয়া , অ্যারেলিয়া, মোরিঙ্গা, মোরাস ও টুনা প্রজাতি সহ কিছু অরণ্যময় বা বৃহদাকার উদ্ভিদের পাতা ও শাক হিসেবে খাওয়া যায় ।
পালং শাক ( বৈজ্ঞানিক নাম:Spinacia oleracea) এমারান্থাসি পরিবারভুক্ত এক প্রকার সপুষ্পক উদ্ভিদ। এটি জনপ্রিয় শাক ও সবজি। এর আদিবাস মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়া।
পালং শাক এর পুষ্টিগুণ
শীতের শাক মার্ধু পালং শাক হলো অন্যতম । যদি ও সারাবছরই পাওয়া যাই এই শাক । পুষ্টিগুণে সমৃদ্ধ পালং শাক শরীর এর জন্য চমৎকার উপকারী ভূমিকা রাখে । প্রতি ১০০ গ্রাম পালং শাক এ প্রোটিং আছে ২ গ্রাম , কার্বোহাইডেট আছে ২.৮ গ্রাম ।
আঁশ আছে ০.৭ গ্রাম ,আয়রন ১১.২ মি.গ্রাম ,ফসফরাস ২০.৩মি. গ্রাম , অ্যাসিড (নিকোটিনক) ০.৫ মি.গ্রাম , রিবোফ্লোবিন থাকে .০৮ মি. গ্রাম, অক্সালিক অ্যাসিড থাকে ৬৫২ মি. গ্রাম। ক্যালসিয়াম ৭৩মি. গ্রাম , পটাসিয়াম ২০৮ মি. গ্রাম , ভিটামিন এ আছে ৯৩০০আই .ইউ , ভিটামিন ভিটামিন সি ২৭ মি.গ্রাম , থায়ামিন আছে ০৩ মি.গ্রাম , নিয়মিত পালং শাক খেলে অনেক উপকারিতা পাওয়া যাবে ।
পালং শাক এর উপকারিতা
- পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন- কে থাকে। আর কে হলো ক্যালসিয়ামের খুব ভালো উৎস। পালংয়ে থাকা ভিটামিন ডি, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি হাড় গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
- পালং শাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, লুটেইন, ক্লোরোফিল রয়েছে, যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। বয়সজনিত চোখের ক্ষতি রোধ করতেও এটি ভূমিকা রাখে।
- পালং শাকের ভিটামিন এ ত্বকের সুরক্ষা করে। এতে থাকা অন্যান্য উপাদান বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে শরীরকে রক্ষা করে। পালং শাকে উপস্থিত ভিটামিন-এ চুল পড়া রোধেও ভূমিকা রাখে।
- পালং শাক ভিটামিন-সির চমৎকার উৎস। এটি চোখের নানা রোগ, হৃদরোগের ঝুঁকি কমায়।
- পালং শাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকায় এটি শরীরকে কর্মক্ষম রাখতে সাহায্য করে। পালং শাক ফলিক এসিডেরও ভালো উৎস। এটি শরীরের শক্তি জোগাতে ভূমিকা রাখে।
- অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পালং শাক ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে। বিভিন্ন খনিজে সমৃদ্ধ পালং সুপার ফুড হিসাবে পরিচিত। এতে ক্যালরির পরিমাণ খুব কম থাকায় ওজন কমাতেও এটি ভূমিকা রাখে।
পালং শাক এর অপকারিতা
এতে ফাইবার উপাদান রয়েছে, যার অত্যধিক ব্যবহার পেট ফাঁপা, ফোলাভাব এবং পেটে ক্র্যাম্প হতে পারে। পালং শাকে উপস্থিত বিটা-ক্যারোটিন (ফল এবং শাকসবজিতে পাওয়া ভিটামিন এ) ধূমপানকারী ব্যক্তিদের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। পালং শাক পটাসিয়াম সমৃদ্ধ এবং অতিরিক্ত পরিমাণে পটাসিয়াম বমি, ডায়রিয়া হতে পারে

