ভাত খাওয়ার উপকারিতা আর অপকারিতা
ভাত খাওয়ার উপকারিতা :
আমরা বাঙালি , ভাত আমাদের প্রধান খাদ্য । আমরা মাছে -ভাতে বাঙালি । বেশিরভাগ লোকজন তিন বেলা ভাত খেয়ে থাকেন , বিশেষ করে গ্রামাঞ্চলে ।
১০০ গ্রাম গরম ভাত এ( ১২ ঘন্টা ভিজিয়ে রাখার পর ) ৩.৪ মিলিগ্রাম আয়রন থাকে । শরীরকে সুস্থ রাখার জন্য ভাত একটি পুষ্টিকর খাবার , ভাত আমাদের শরীরের শক্তি যোগায় । ভাতে ক্যালোরি ,প্রোটিন , কার্বোহাইড্ৰেট , ফ্যাট , ফাইবার ছাড়া ও আরো অনেক উপাদান আছে ।
কতটুকু ভাত খাবেন ?
ভাত খাওয়া উপকারী , তার মানে এই নয় যে এটি যত খুশি তত খাবেন এমন না ,আপনি যদি থালাভর্তি করে ভাত খেতে থাকেন , সেটি মোটেও কার্যকরী হবে না । কারণ কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ভালো না । প্রয়োজনের চেয়ে বেশি ভাত খেলে তা আপনার ওজন বাড়িয়ে দিতে পারে । তাই ভাই খেতে হবে পরিমিত ।
ভাত খাওয়ার অপকারিতা :
ভাত রক্তে সুগার লেভেল দ্রুত বাড়িয়ে দেয় । ভাত পেটে চর্বি জমার অন্যতম কারণ , বেশি ভাত খাওয়ার রাশ টানতে না পারলে ও ওজন বৃদ্ধির পাশাপাশি শরীরে নানান রোগ বাসা বাঁধতে পারে । প্রতিদিন ভাত খেলে ডায়বেটিসের ঝুঁকি বাড়তে পারে । ভাত খেয়ে সাথে সাথে ঘুমিয়ে গেলে শরীরে মারাত্মক বিপদ হতে পারে ।

