স্বাস্থ্য

মাথা ব্যাথা কেন হয়  ? ঘরোয়া কিছু উপায়    

মাথা ব্যাথা কি  

মাথাব্যাথা আসলে কোনো রোগ নয়  বরং একটি উপসর্গ মাত্র   । মাথাব্যাথার অনেক প্রকারভেদ আছে   যেমনঃ মাইগ্রেন  , টেনশন – টাইপ মাথা ব্যাথা , ক্লাস্টার  মাথা ব্যাথা ইত্যাদি  ।  ঘনঘন মাথাব্যাথা প্রাত্যাহিক পারিবারিক ও কর্মজীবনকে বিষাদময় করে তুলতে পারে  । এছাড়া তীব্র মাথাব্যথা ডিপ্রেশনের ঝুঁকি বাড়ায়  । 

মাথাব্যাথা কেন হয় 

মানসিক চাপ , দুশ্চিন্তা , উদ্বেগ , আঘাত শারীরিক কারণে ও অনেক সময় মাইগ্রেন এর সমস্যা হতে পারে  । ঘুম না হওয়া পরিশ্রম ইত্যাদি হতে পারে  । 

মাথাব্যাথা কমানোর ঘড়োয়া উপায়  

একটি পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে তা চিপে চোখের ওপর ধরে রাখুন  । ভালো হয় গরম পানিতে গোসল করে নিলে  । বিশেষ করে টেনশনের কারণে মাথা ব্যথা হলে এতে ভালো কাজ দেয়  । 

আদা একটি প্রদাহ নাশক মসলাজাতীয় খাবার । মাথা ব্যথার সময় আদা চিবোলে বা আদা চা পান করলে মাথা ব্যথা  উপশম হয়  । 

ল্যাভেন্ডার , পেপারমিন্ট , ইউক্যালিপটাস ইত্যাদির মতো প্রয়োজনীয় তেলগুলোর মাথা ব্যথা উপশম করতে সাহায্য করে  । সম্ভব হলে এগুলো ব্যাবহার করুন বা এসবের সুবাস আপনার আশপাশের বাতাসে ছড়িয়ে দিন  । 

মাথাব্যথা অনেক সময় মাইগ্রেনের কারণেও হতে পারে। আর ইদানিং ওয়ার্ক ফ্রম হোমে সকলেরই কাজের চাপ বেড়েছে। সেখান থেকেও কিন্তু এই সব সমস্যা আসে। তাই রোজ নিয়ম করে ৮ গ্লাস পানি খান। মাথা ব্যথা হলেই ইষদুষ্ণ গরম পানি  খান। এছাড়াও ডাবের পানি , জুস, স্যুপ এসব বেশি করে খান। চা, কফি যত কম খেতে পারবেন ততই কিন্তু ভাল।

প্রতিদিন নিয়ম মেনে ঘুমেরও প্রয়োজন আছে। রাতে অন্তত ৭-৮ ঘন্টা ঘুমোতে হবে। ঠিক মতো ঘুম না হলে কিন্তু কোনও সমস্যারই সমাধান হয় না। এতে আরও নানা সমস্যাও বাড়ে। মানসিক চাপ পড়ে। শরীরে যার প্রভাব পড়ে। দিনের পর দিন মাথ ব্যথার মত সমস্যা থাকলে পরবর্তীতে সেখান থেকে জটিল কোনও সমস্যাও কিন্তু আসতে পারে। অতিরিক্ত উত্তেজনা এবং অতিরিক্ত পরিশ্রমও কিন্তু এড়িয়ে চলতে হবে।

প্রায়দিন যদি এই সমস্যা হয় তাহলে ম্যাসাজ করুন। এতে রক্ত টলাচল ভাল হয়। স্নায়ুর চাপ কমে। এই ম্যাসাজের সময় রিল্যাক্সিং কোনও মিউজিক শুনুন। খুব লাউড কিছু শুনবেন না। সেই সঙ্গে ঘরের আলোও বন্ধ রাখুন। সবার সঙ্গে মন খুলে মিশুন। হাসুন। কথাবার্তা বলুন। এতে মানসিক চাপ কমে। মন ভাল থাকে। আর মন ভাল থাকলেই অনেক সমস্যার কিন্তু সহজ সমাধান সম্ভব।  রোজ প্রাণায়ম করুন। এতেও কিন্তু শরীর থাকবে সুস্থ।

মাথা ব্যথা হলে এই ম্যাসাজটি করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *